নিজস্ব প্রতিবেদক | ০৬:৪৪ এএম, ২০২২-০৩-১০
টানা পাঁচ ম্যাচ জিতে ১৫ পয়েন্ট নিয়ে বঙ্গবন্ধু রাঙামাটি পৌরসভা ১ম বিভাগ ক্রিকেট লীগে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রফিক স্মৃতি ক্রিকেট ক্লাব। লীগে এটি তাদের তৃতীয় শিরোপা। অপরদিকে ১২ পয়েন্ট নিয়ে রানারর্সআপ হয়েছে প্রতিভা ক্রিকেট ক্লাব।
মঙ্গলবার রাঙামাটি চিং হ্লা মং মারী স্টেডিয়ামে লীগের শেষ খেলায় রফিক স্মৃতি ক্রিকেট ক্লাব কনফিডেন্স ক্রিকেট একাডেমীর বিরুদ্ধে ১৪৩ রানে জয়লাভ করে। লীগে সেরা খেলোয়ার নির্বাচিত হয়েছেন লেমন, সেরা ব্যাটসম্যান জুয়েল দাশ ও সেরা বোলার ইমরান বাবু তারা ৩জনই রফিক স্মৃতির খেলোয়ার। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি দিপংকর তালুকদার এমপি।
পৌর মেয়র আকবর হোসেন চৌধুরীর সভাপতিত্বে অন্যদের মধ্যে পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক আল মামুন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জাহেদুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আজমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited